সারাদেশ

চট্টগ্রামে ১০ মাসের শিশুর করোনা জয়

সান নিউজ ডেস্ক :

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হওয়া সেই ১০ মাসের শিশু সুস্থ হয়েছে। টানা ১২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছে শিশু আবির।

শনিবার (০২ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শিশু আবিরের বাড়ি চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকায়।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২০ এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা এলাকায় ১০ মাসের শিশু আবিরের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শিশু আবিরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসাকালীন সময়ে এই শিশুর সঙ্গী ছিলেন মমতাময়ী মা রুমা আকতার।

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় ঝুঁকি থাকার পরও তিনি এক মুহূর্তের জন্যও সন্তানকে একা রাখেননি। তবে শনিবার আবিরের সঙ্গে মায়ের নমুনাও করোনা নেগেটিভ আসে বলে জানা যায়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তাফা বলেন, ‘মাত্র ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত হওয়ায় আমরাও চিন্তায় পড়ে যাই। তবে আল্লাহর মেহেরবানি, গত শুক্রবার তার দ্বিতীয় নমুনা পরীক্ষাটি নেগেটিভ আসে। তাই শনিবার আবিরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা