সারাদেশ

পেকুয়ার ইউএনওর বদলির আদেশ স্থগিত

কক্সবাজার প্রতিনিধি:

সরকারি চাল নিয়ে অনিয়মের অভিযোগে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতের বদলির আদেশ স্থগিত করা হয়েছে।

১ মে শুক্রবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিতপত্রে সংস্থাপন শাখার ২৬৯ নম্বর স্মারকে জারিকৃত এক আদেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

একই আদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা সিদ্দিকা বেগমকে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে দেওয়া নিয়োগ আদেশও স্থগিত করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত ১৬৭ নম্বর স্মারকে জারিকৃত এক প্রজ্ঞাপনে নাজমা সিদ্দিকা বেগমকে কক্সবাজারে পেকুয়ার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে আগামী ৩ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছিল।

এরআগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পেকুয়ার ইউএনও সাঈকা সাহাদাতকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি করা হয় এবং বিদায়ী ইউএনও সাঈকা সাহাদাতের চাকরি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

এদিকে চাল নিয়ে অনিয়মের অভিযোগে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে চেয়ারম্যান পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরে তোলা ৩০০ বস্তা চাল (১৫ টন) বারবাকিয়া হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের ভবন থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারের পরপরই এ নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল।

উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেশি জানান, উক্ত চাল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরে স্কুলের মাঠ ভরাটের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে। তবে ওই সময়ে অভিযুক্ত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলছিলেন, ইউএনও তার কাছ থেকে একটি স্বাক্ষর নিয়েছেন। এর বাইরে তিনি কিছুই জানেন না।

পরে ঘটনা তদন্ত করে উক্ত ত্রাণের ১৫ টন চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

ওইদিন দুপুরে স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। পরের দিন অর্থাৎ ২৮ এপ্রিল রাতে পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বাদী হয়ে পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও দায়ের করেন। যার মামলা নম্বর- ৪/২০ইং। মামলার পর থেকে চেয়ারম্যান পলাতক রয়েছেন।

পেকুয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম জানান, হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ১৫ টন চাল প্রকল্পের চেয়ারম্যান হিসাবে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী চকরিয়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। গত ৬ এপ্রিল চালগুলো উত্তোলন করা হলেও তিনি মাস্টাররোলসহ অন্যান্য কাগজপত্র জমা দেননি। চালগুলো কোথায় আছে সে বিষয়েও কোনও সুরহা দেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইভাবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে পেকুয়ার ইউএনওকেও প্রত্যাহার করে নেওয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা