সারাদেশ

‘এহন আর আমাগো চাইল-ডাইল চুরি হবি নানে’ 

ফরিদপুর প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশে কর্মহীন লাখ কোটি জনগণ। এইসব নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ঘরে থাকার উপহার স্বরুপ দেয়া হচ্ছে খাদ্য সহায়তার প্যাকেজ।

১ মে শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউপির মানবিক সহায়তা কার্ডে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়।

এই কর্মসূচিতে স্বচ্ছতা আনার জন্য এরই মধ্যে ডিজিটাল বারকোড ও ছবি সম্বলিত মানবিক সহায়তা কার্ড তৈরি করা হয়েছে। এই কার্ড পেয়ে খুশি প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ।

'কার্ডে আমাগো ছবি লাগায় দিছে। এহন আর আমাগো চাইল- ডাইল চুরি করতি পারবেন নানে।' কানাইপুর গ্রামের বাসিন্দা মধ্যবয়সী ফয়েজ আলী এই খাদ্য সহায়তা পাওয়ার পর এভাবেই তার প্রতিক্রিয়া জানালেন। এ সময় তিনি এই মানবিক কার্ডের খাদ্য সহায়তায় তার নামভুক্তির জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান।

কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, তিনি তার ইউপির ৫ হাজার হতদরিদ্র পরিবারের জন্য মানবিক সহায়তা কার্ড চেয়ে তালিকা জমা দিয়েছেন।

তিনি বলেন, প্রথম দফায় ৪শ’ কার্ড পেয়ে তাদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আটা, আধা কেজি মুসুর ডাল দিয়েছি।

ফরিদপুরের সদর ইউএনও মো. মাসুম রেজা বলেন, এই উপজেলাতে ৩৩ হাজার পরিবারকে এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত খাদ্য সহায়তা দেয়া হবে।

তবে জনপ্রতিনিধিদের পক্ষ হতে প্রায় ৫০ হাজার কার্ডের চাহিদা দেয়া হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা