সারাদেশ

করোনা শংকটে অভুক্ত পাখিদের পাশে বিশ্বাস!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ঝাঁকে ঝাঁকে পাখির দল পুলিশের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসকে ঘিরে রেখেছে আর তিনি খাবার ছিটিয়ে পাখিদের খাওয়াচ্ছেন।

এমন একটি ভিডিও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। এরপর থেকেই ভিডিওটি ছড়িয়ে পরে বিভিন্ন জায়গায়।

এমনই একটি ঘটনার জন্ম হয় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায়। করোনার প্রভাবে এক ঝাঁক অভুক্ত পাখির কিচিরমিচির শব্দে যেন প্রকাশ পাচ্ছে ক্ষুধার আর্তনাদ।

পথচারীদের কেউ পাখিদের আর্তনাদ না বুঝলেও বুঝলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। তিনি কিছু শুকনা খাবার নিয়ে এগিয়ে আসেন তাদের জন্য।

এই তো শুরু, তারপর থেকে তিনি যখনই শহীদ হাসান চত্বর এলাকায় যান তখনই পাখিগুলো তাকে ঘেরাও করে খাবারের প্রত্যাশায়।

এ ব্যাপারে সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, 'করোনার সংক্রমণরোধে চুয়াডাঙ্গায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের রেস্তোরা ও খাবারের দোকান। শহরের এসব পাখিগুলো ওইসব হোটেল রেস্তোরার অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতো। কিন্তু হোটেলগুলো বন্ধ থাকায় খাবার সংকটে রয়েছে ওরা। সেখান থেকেই চিন্তা করে অভুক্ত পাখিদের জন্য কিছু শুকনা খাবারের ব্যবস্থা রাখছি।'

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে পাখিদের খাওয়ানোর দায়িত্ব নিতে চান তিনি।

আগেও পাখিদের খাবার দেয়া হতো জানিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, 'শহরের হাসান চত্বর এলাকায় একটি পুলিশ বক্স আছে। লকডাউনে যানবাহন ও মানুষের চাপ কম। তাই কাক-পক্ষীদের আনাগোনা বেড়েছে শহরে। সেইসঙ্গে বেড়েছে তাদের খাবার সংকট। জেলা পুলিশ বিষয়টিকে কখনও ছোট করে দেখে না। তাই প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি অভুক্ত এই পাখিদের বিষয়টিও নজরে আছে।'

পশু পাখিদের নিয়ে কাজ করা সংগঠন কেয়ার ফর আনক্লেইম্ড বিস্ট এর সভাপতি বখতিয়ার হামিদ বিপুল জানান, 'বিষয়টি অবশ্যই ইতিবাচক। এখান থেকে অনেকেই অনুপ্রাণিত হবে।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা