সারাদেশ

জুতার বাক্সে ২শ' গোখরো

লালমনিরহাট প্রতিনিধি:

হাতীবান্ধা উপজেলায় একটি জুতার দোকান থেকে ২শ'টি বিষাক্ত গোখরো ছানা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর ছানাগুলোকে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা।

উপজেলার বড়খাতা বাজারের রেলগেট এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সাফল্য সু-স্টোর নামে এক জুতার দোকানের জুতার বাক্স থেকে ছানাগুলো উদ্ধার করা হয়।

ওই দোকানের মালিক বাদশা মিয়া জানান, করোনার কারণে মাস খানেক হলো দোকান বন্ধ ছিলো। তবে দোকান পরিষ্কার করার জন্য যখন দোকান খুলে জুতার বাক্স পরিষ্কার করতে শুরু করি। হঠাৎ দেখে চমকে উঠি। জুতার বাক্সে ২শ গোখরো। এ সময় স্থানীয়রা দ্রুত তা বের করে পিটিয়ে মেরে ফেলেন।

বাড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, লকডাউনে দোকানের ভিতর সাপের গোডাউন হয়েছে। তবে শুনেছি ছানাগুলো পিটিয়ে মারা হলেও তাদের মাকে পাওয়া যায়নি।

ওই দোকানের মালিককে সব কিছু পরিষ্কার করেই তবে দোকান খুলতে বলা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা