সারাদেশ

বঙ্গভ্যাক্স পরীক্ষায় বানর ধরতে গিয়ে লাঞ্ছিত

গাজীপুর প্রতিনিধি : গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের কর্মীরা কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্স পরীক্ষার জন্য বানর ধরতে গিয়ে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন।

রোববার (৪ জুলাই) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকা থেকে ওষুধ কোম্পানিটির ৫ জনকে উদ্ধার করে পুলিশ। এ টিকার কার্যকারিতা যাচাইয়ের জন্য মানবদেহে প্রয়োগের আগে প্রাণীদেহে প্রয়োগের বাধ্যবাধকতা থাকায় তারা বানর ধরতে যান।

গাজীপুরে এ দিন বানর ধরতে যান গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পক্ষে গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, ক্যামেরাপার্সন ফাহাদ আল কাদরিসহ তাদের দুই গাড়ি চালক।

থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ না দিলেও আনিসুর রহমান বলেন, ১০টি বানর ধরার পর স্থানীয় কিছু লোকেরা বানরের জন্য টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আমাদের কাছে থাকা টাকা ও বানরগুলো ছিনিয়ে নেন। আমাদের কাছে এসব ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, উত্তেজিত জনতার রোষানল থেকে গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের লোকজনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বানর ধরার জন্য মন্ত্রণালয় ও বনবিভাগের অনাপত্তিপত্রসহ কাগজপত্র যাচাই-বাছাই শেষে গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের লোকজনকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বানর ধরার অনুমোদন প্রসঙ্গে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বঙ্গভ্যাক্স বানরের দেহে পরীক্ষার নির্দেশনা দেয়। এজন্য গত ২৬ জুন গ্লোব বায়েটেক লিমিটেড পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ৫৬টি বানর ধরার আবেদন করে।

পরদিন মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার চক্রবর্তী প্রধান বন সংরক্ষককে প্রয়োজনীয় সংখ্যক বানর ধরার এবং ব্যবহারের জন্য চিঠি পাঠান। প্রধান সংরক্ষক সেই সংক্রান্ত একটি কপি তবিবুর রহমানকেও দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা