সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে গাইবান্ধায় স্বাস্থ্য কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: বকেয়া বেতন সহ নিয়মিত বেতন প্রদান, ঠিকাদারি ও দাস প্রথা বাতিল করে চাকরি স্থায়ী করণের দাবীতে 'স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ' গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুলাই) বেলা ১২টায় গাইবান্ধা জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাকিব ট্রেডাসের মাধ্যমে নিয়োগকৃত জেলা হাসপাতালে কর্মরত ১৬ জন কর্মী ২৫ মাস ধরে বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন বলে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা আউটসোসিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অলিউল ইসলাম আঙ্গুর, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আউট সোর্সিং এর মাধ্যমে জেলা হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ কৃত কর্মীরা স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হারুন অর রসীদ দীর্ঘ দিন থেকে নানা অজুহাতে তাদের বেতন দিচ্ছেন না। তারা আরও দাবী জানান ২৫ মাসের বকেয়া বেতন নিজ নিজ একাউন্টে প্রদানের দাবী জানান। এছাড়া দাস প্রথার মতো নিয়োগের পরিবর্তে তাদের চাকুরী রাজস্ব করনের দাবীও জানান তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সমাবেশ, ইরানকে ঘিরে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে নতুন করে আবার চরম উত্তেজনা দেখা দিয়েছে। যুুক্তরাষ্ট্র তার সামরিক...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা