সারাদেশ

আইসোলেশনের রোগীরা চায়ের দোকানে

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় কম হলেও কয়েক দিন ধরে বেড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা ৪,৩১০ জন। সুস্থ হয়েছেন ৩,৭৯৪ জন। রোববার (৪ জুলাই) দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ২৩ জন।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আইসোলেশন ওয়ার্ডে থাকা রোগীরা অবাধে বাইরে বের হয়ে ঘোরাঘুরি করছেন। হাসপাতালের ভেতরে অবস্থিত দোকানে চা পান করছেন, সিগারেট ফুঁকছেন। শুধু তাই নয়, করোনা আক্রান্ত রোগীর স্বজনরা আইসোলেশন ওয়ার্ডে খেয়ালখুশি মতো ঢুকে আড্ডায় মেতে উঠছেন। আইসোলেশন ওয়ার্ডের পেছনে গাছে দোলনা বেঁধে দোল খেতেও দেখা যায় করোনা আক্রান্ত তরুণীদের। করোনা আক্রান্ত এক তরুণীকে দেখা যায় হাসপাতালের ভেতরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন।

রোববার (৪ জুলাই) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক ভার্চুয়াল মিটিংয়ে আইসোলেশনে অবাধ ঘোরাফেরার বিষয়গুলো তুলে ধরা হয়। ভার্চুয়ালি মিটিংয়ে যুক্ত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর-সদর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান, বিএমএর জেলা সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

এ বিষয়ে জানতে চাইলে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন,আমি সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার এই হাসপাতালে যোগদান করেছি। আজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখেছি। এখানে ৫০ শয্যার আইসোলেশন বলা হলেও বাস্তবে শয্যা সংখ্যা অনেক কম। বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার জেলার সিভিল সার্জন ও বিএমএর সাধারণ সম্পাদককে দাওয়াত দেয়া হয়েছে।

তিনি বলেন, আজকের মিটিংয়ে আইসোলেশনের রোগী ও তাদের স্বজনদের অবাধে ঘোরাফেরার বিষয়টি উপস্থাপন করা হয়। হাসপাতালে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি দেখবেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়া হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা