সারাদেশ

শ্মশানে স্বামীর মরদেহের পাশে সারারাত, সকালে এলো মুসলিমরা

কুষ্টিয়া প্রতিনিধি : সত্তর বছরের প্রফুল্ল কর্মকার শনিবার (৩ জুলাই) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তার স্ত্রী কল্পনা কর্মকার পরিবারের অন্য সদস্যদের বাধায় স্বামীর মরদেহ নিজ বাড়িতে নিতে পারেননি। স্বামীর মরদেহের পাশে সারারাত কাটান শ্মশানে।

জেলার মিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের হরিতলা এলাকার বাসিন্দা প্রফুল্ল কর্মকার।

ওইদিন রাতেই মরদেহ অ্যাম্বুলেন্সে করে মিরপুর উপজেলার পৌর শ্মশানে নেওয়া হয়। তখন শ্মশানের গেটে ঝুলছিল তালা। বৃষ্টিও হচ্ছিল। অ্যাম্বুলেন্স থেকে দুজন কর্মচারী শ্মশানের এক পাশে মরদেহ নামিয়ে ফিরে যান। কল্পনা কর্মকার শ্মশান কমিটির সদস্যদের তার স্বামীর মৃত্যুর বিষয়টি জানান। কিন্তু কেউ সাড়া দেয়নি। তার দুই ছেলে, ছেলে বউ ও নাতি করোনায় আক্রান্ত হওয়ায় তারা শ্মশানে আসতে পারেননি।

কল্পনা রানী শেষ পর্যন্ত কাউকে পাননি। স্বামীর মরদেহের পাশে সারারাত শ্মশানে ছিলেন। রাতে বৃষ্টির গতি বাড়লে তিনি একাই মরদেহ সরিয়ে শ্মশানের পাশে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নেন। সেখানে পুরো রাত একা। সকাল পর্যন্ত অপেক্ষার পরও মরদেহ সৎকারে শ্মশান কমিটি বা নিজ আত্মীয়-স্বজনের কেউ আসেনি।

মিরপুর পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম জানান, হিন্দু সম্প্রদায়ের কেউ মরদেহ সৎকারে এগিয়ে আসেনি। পরে রোববার (৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে সমাহিত করার ব্যবস্থা করতে বলেন। বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন মুসলিম যুবক মরদেহটি শ্মশানের পাশে সমাহিত করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, বিষয়টি জানার পরপরই পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরকে অবহিত করা হয়। তারা স্থানীয়দের দিয়ে সমাহিত করার কাজ সম্পন্ন করেছেন।

প্রফুল্ল কর্মকারের বড় ছেলে আনন্দ কর্মকার বলেন, আমরা করোনায় আক্রান্ত। তাই শ্মশানে যেতে পারেনি।

শ্মশান কমিটির সভাপতি আনন্দ দেবনাথ বলেন, পরিবারের সবার সঙ্গে মৃতের স্ত্রীও করোনায় আক্রান্ত। তাই আমরা সেখানে যেতে পারিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা