সারাদেশ

খুলনায় আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার পৃথক তিনটি হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল হাসপাতালে দুইজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় এবং একজন উপসর্গে মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার রাতে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৪ জন, যশোরে ছয়জন, সাতক্ষীরায় দুইজন এবং গোপালগঞ্জ জেলার একজন রয়েছেন। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ হয়েছে।

এ ছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৪ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ৯৬ জন, ইয়ালোজোনে ২৩ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

নোয়াখালীতে নতুন টিউবওয়েলে জ্বলছে গ্যাসের আগুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যক...

মুন্সীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে অবৈধ দোকানপাট, চরম ভোগান্তিতে রোগীরা

মুন্সীগঞ্জের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ঘিরে সড়কে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা