সারাদেশ

কুষ্টিয়া ১১১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলায় একদিনে করোনা পরীক্ষা শনাক্তের হার ৪৯ দশমিক ৩৩ শতাংশ। পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিয়েছে। থামছে না মৃত্যুর মিছিল। মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৬৪ নমুনা পরীক্ষা করে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের অফিস থেকে এ তথ্য জানায়। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ১৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২০০ জন।

নতুন করে শনাক্ত হওয়া ১১১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৩ জন, দৌলতপুরের ১৩ জন, কুমারখালীর ২০ জন, ভেড়ামারার ১৬ জন, মিরপুরের ১৮ জন ও খোকসার ১১ জন রয়েছেন। মৃত ৭ জনের মধ্যে তিনজন কুমারখালী উপজেলার ও দুইজন মিরপুর উপজেলার। একজন করে কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় ৫৮ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৫৭ হাজার ৫০৩ জনের।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা