সারাদেশ

ফরিদপুরে ১৩১ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে একদিনে ২৩০ নমুনা পরীক্ষা করে ১৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫৬ দশমিক ৯৫ শতাংশ। এর ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়ায়।

শুক্রবার (২৫ জুন) সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্রে থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (২৪ জুন) ফরিদপুরে ৪৫ জনের অ্যান্টিজেন টেস্ট করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এ ক্ষেত্রে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে ফরিদপুরসহ আশপাশের জেলার ২০৯ জন ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ফরিদপুরের মারা গেছেন ৮৩ জন। জেলায় বৃহস্পতিবার (২৪ জুন) পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ২২৫ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (২৪ জুন) করোনা শনাক্ত হয়ে ১২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে এবং ১০৮ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা