সারাদেশ

লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার লাকসামে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে লিপি আক্তার নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেসহ অন্তত চারজন আহত হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার লাকসাম-নাঙ্গলকোট সড়কের আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপদুয়া বড়তলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম থেকে নাঙ্গলকোটগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার (কুমিল্লা-থ-১২-১০৯২) সংঘর্ষ হয়। এতে চালক ও তিন যাত্রী আহত হয়।

বিকেলে আটোরিকশা যাত্রী লিপি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। ওই নারীর ছেলে সায়েমের (২) অবস্থাও আশঙ্কাজনক। সিএনজিচালক নুরুল ইসলাম নাহিদসহ অপর দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

লাকসাম থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সন্ধ্যায় এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা