সারাদেশ

চট্রগ্রামে রাত ৮টার পর বন্ধ দোকানপাট

নিজস্ব প্রতিনিধি, চট্রগ্রাম: চট্রগ্রামে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল ২৩শে জুন রাত ৮টার পর থেকে দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার (২২ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে নগরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম।

সার্বিক বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে করোনা ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম মহানগর। আর তাই নগরীতে করোনা সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে আবারও কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন।

সব ধরনের ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে গণজমায়েত নিষিদ্ধ। রেস্টুরেন্টে ৫০ ভাগের বেশি মানুষের সমাগম হলে জরিমানা। তাছাড়া যানবাহনে অধিক ভাড়া বন্ধে নজড়দারি বাড়ানো হবে এবং কমিনিউটি সেন্টারে বিয়ে ও মেজবানসহ সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা