সারাদেশ

চোরাই মোবাইলসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‍্যাব-১৩। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন নির্মল চন্দ্র বিশ্বাস (৫৭), জয়নাল আবেদীন (৫২) এবং নুর আলম সিদ্দিক ওরফে মানিক (৪৫)। তাদের একজন গাইবান্ধা এবং বাকি দুজন রংপুরের বাসিন্দা।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২১ জুন) বিকেলে রংপুর নগরের মর্ডান মোড় ও তালুক তামপাট এলাকাতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ কর্মকর্তা সম্প্রতি রংপুর মহানগর এলাকায় মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য এবং চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা