সারাদেশ

জুড়ীতে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজি-অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত তিনটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় উপজেলার মধ্য বাছির গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে আব্দুর রহিমের ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে জাহাঙ্গীর, সিলেটের শাহপরান থানার মৃত রাজু মিয়ার ছেলে আল আমিন, মৃত আ. কদ্দুছের ছেলে মহিবুর রহমান, মো. দেলোয়ার মিয়ার ছেলে মো. উসমান ও বড়লেখা উপজেলার মোছাব্বির আলীর ছেলে জুনেদ আহমদ।

এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ম ১১-০২৭৭ পিকআপ ও গাড়ির চালককে আটক করা হয় এবং চুরি যাওয়া ব্যাটারিচালিত তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনও সুযোগ নেই।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা