সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় ২ নারী নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

নিহত ব্যক্তিরা হলেন- মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৮০) ও দেবীদ্বার উপজেলার ভাউরা গ্রামের হাফেজ সরকারের স্ত্রী নাছিমা বেগম (৫০)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ দুপুরে মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে ২ নারী হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় ঢাকাগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

আরও পড়ুন: সার কিনবে সরকার

তিনি আরও জানায়, ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা হলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। নিহতদের ২জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা