সারাদেশ

বাস-লঞ্চ বন্ধে বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: রাজধানীর সাথে ৭ জেলার লকডাউন থাকায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজ কোনো বাস ও লঞ্চ ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান মাধ্যমই হচ্ছে নৌপথ। মঙ্গলবার (২২ জুন) বরিশাল নৌবন্দর থেকে কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে রাজধানীর সঙ্গে বরিশালের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকালের দিকে কিছু বাস ছেড়ে গেলেও প্রশাসন মাদারীপুরের ভুরঘাটায় ওই বাসগুলো বরিশালের দিকে ফিরিয়ে দেয়।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা