সারাদেশ

নেত্রকোনায় ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনায় মদনের পল্লীতে গোসল করতে গিয়ে ডোবার পানিতে ডুবে তামিম(৩), সামিয়া(৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ভাই-বোন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সামিয়ার দাদু নূরজাহান জানান, সামিয়া মঙ্গলবার ভোরে তার মায়ের সাথে কান্দাপাড়া নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে মা সামিয়াকে রেখে আমাদের বাড়িতে চলে আসে। ঐ দিন দুপুরে তার খোঁজে সামিয়ার নানার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সেখানে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ডোবায় সামিয়ার মৃত দেহের সাথে সুমনের ছেলে তামিমের লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, বাঁশরী কান্দাপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান , উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে এলাকায় পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা