সারাদেশ

খুলনায় চলছে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। খুলনা জেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ লকডাউন ঘোষণা করা হয়। মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হওয়া লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত।

সকল ধরনের দোকানপাট, মার্কেট, শপিংমল ও কোচিং সেন্টারসমূহ বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান খোলা রয়েছে তবে ক্রেতা উপস্থিতি কম রয়েছে। কঠোর বিধি-নিষেধের লকডাউন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মোড় ও মার্কেটগুলোতে রয়েছে পুলিশের নিরাপত্তা চৌকি। নগরীর রাস্তায় দেখা গেছে তুলনামূলকভাবে গাড়ি চলাচল কম। মানুষের সমাগমও কম। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন কোন কিছু চলছে না। খুলনা শহরের প্রবেশদ্বারে বসানো হয়েছে চেক পোস্ট।

মঙ্গলবার (২২ জুন) খুলনায় লকডাউনের প্রথম দিনে এমন চিত্র দেখা যায়।

এছাড়াও আন্ত:জেলা গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। নগরপরিবহন, ইজিবাইক, মাহিন্দ্র, থ্রি-হুইলারসহ যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ রয়েছে। এছাড়াও নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা