সারাদেশ

লকডাউনের প্রথম দিনে ৬ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌরশহরে লকডাউনের প্রথম দিনে রোগ সংক্রমণ প্রতিরোধ আইনে ছয় জনকে ৫ হাজার ২শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময় ভুষিমাল ব্যবসায়ী রফিকুল মোল্লাকে (৫০) ৩ হাজার টাকা, সাইকেলের পার্স ব্যবসায়ী ওহিদুলকে (৩৫) ৫'শ টাকা, শরিয়াতুল্লাহকে (২৪) ১ হাজার টাকা, আসাদকে (৪৪) ৫'শ টাকা এবং দুই পথচারীর মুখে মাস্ক না থাকায় ২'শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহি ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, লকডাউনের নিয়ম ভঙ্গ করে দোকান খোলায় এবং মাস্ক না পরে বাজারে আসায় রোগ সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর ২ ধারায় ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এই উপজেলায় ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জন মধ্যরাত পর্যন্ত পৌরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা