সারাদেশ

চট্টগ্রামে ২২৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬২ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ২২৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৬ হাজার ৩৯৭ জনে।

মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার (২১ জুন) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯০ জনের নমুনা পরীক্ষায় ২২৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৩১ ও উপজেলার ৯৫ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা