সারাদেশ

ঝালকাঠি পৌরসভা নৌকার দখলে 

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার।

প্রায় ৩০ গুণ ভোট পেয়ে তিনি পুনরায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭ হাজার ৩৭৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট। ঝালকাঠি পৌরসভায় মোট ভোটার ৩৯ হাজার ৬৩৬ জন।

সোমবার এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা