সারাদেশ
জনদুর্ভোগ

সড়কে পল্লী বিদ্যুতের চার খুঁটি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল পৌরসভার কাঁচা বাজার সংলগ্ন ভূঁইয়া কলোনি। ওই কলোনির প্রবেশ পথে রয়েছে পল্লী বিদ্যুতের চারটি খুঁটি। এগুলো দীর্ঘদিন ভোগাচ্ছে এখানকার কয়েক হাজার বাসিন্দাকে।

সরেজমিনে দেখা যায়, ভূঁইয়া কলোনির একমাত্র সড়কের মাঝে খুঁটিগুলো থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। ফলে অনেক অসুস্থ রোগী হাসপাতালে নিতে এবং আগুনে ক্ষয়ক্ষতি হলেও সংশ্লিষ্টদের কিছুই করার থাকে না।

স্থানীয়দের দাবি, ইতোমধ্যে বহুবার মানববন্ধনসহ বিভিন্ন দফতর, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের কাছে বারবার বলেও কোনো প্রতিকার হয়নি। কোমলমতি স্কুল শিক্ষার্থীরাও এ নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে। কিছুতেই সংশ্লিষ্টদের টনক নড়েনি।

মো. কামরুল হাসান ভূঁইয়া নামে কলোনির এক বাসিন্দা বলেন, এখান দিয়ে চলাচলের প্রধান রাস্তাটি এক সময় ১৫ ফুটের মতো প্রশস্ত ছিল। দখলদারদের কারণে ধীরে ধীরে রাস্তাটি এখন পাঁচ-ছয় ফুটে এসে দাঁড়িয়েছে। তার ওপর বিদ্যুতের খুঁটিগুলো দুর্ভোগ আরও বাড়িয়েছে। জরুরি প্রয়োজনে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। অবিলম্বে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের জোর দাবি তিনি জানান।

অন্যদিকে আবাসিক ভবনের মালিকরা অভিযোগ করে বলেন, প্রত্যেক বছর পৌরসভায় ট্যাক্স পরিশোধ করলেও পৌরসভার পক্ষ থেকে বাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা নাগরিক সুবিধা পাচ্ছেন না।

নোয়াখালী পল্লী বিদ্যুতের চাটখিল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. কামাল উদ্দিন জানান, বিষয়টি উপজেলা সভায় শুনেছি। তবে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ না করায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা