সারাদেশ

যশোরে একদিনে ২২২ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে একদিনে নতুন করে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে চারজনের।

সোমবার (২১ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, যশোরে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ৯ হাজার ৭৮২ জনের করোনা শনাক্ত হলো। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৭ জন। করোনায় জেলায় মারা গেছেন ১০৯ জন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ জন্য আরও কঠোর বিধিনিষেধের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে আজ সন্ধ্যায় করোনা প্রতিরোধ কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে করোনার রেড ও ইয়েলো জোনে ১০৭ শয্যার বিপরীতে ১৩৭ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনকে ভর্তি করা হয়েছে। শয্যা খালি না থাকায় অন্তত ৩০ জনকে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে। এখন হাসপাতালের মেঝেতেও জায়গা নেই।

হাসপাতালের চিকিৎসার কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, যশোরে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী। কঠোর লকডাউন ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। হাসপাতালে করোনা রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। চাপ কমানোর জন্য মঙ্গলবার থেকে বেসরকারি জনতা হাসপাতালে ভারত ফেরত রোগীদের রাখা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা