সারাদেশ

সিলেটে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সিলেটে করোনায় মৃত্যুবরণ করলেন ৪৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের দেহে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭৭ জনের মধ্যে ৫৬ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জের ও ৪ জন হবিগঞ্জের। বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে বিভাগে সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৫৪ জন।

সিলেটে করোনায় মারা যাওয়া ৪৪৯ জনের মধ্যে সিলেট জেলার ৩৬৮ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণ থেকে সচেতন ও সুরক্ষা থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান ও বারবার সাবান–পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা