সারাদেশ

৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: গত সাড়ে পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লায় পৌনে ৯ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে আটক করা হয়েছে এক হাজার ৬১২ জন মাদক পাচারকারীকে।

সোমবার (২১ জুন) দুপুরে পুলিশ সুপার ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরও বলেন, গত সাড়ে পাঁচ মাসে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ২৬ কেজি গাঁজা, এক লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা, আট হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, ৩৯৬ লিটার দেশীয় মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশি মদ, দুই হাজার ১১০ বোতল ইস্কাফ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আট কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১০০ টাকা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা