সারাদেশ

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা নামক স্থানে জিতু আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২০ জুন) সকাল ৮টা থেকে আনুমানিক সকাল ১০টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল আহমেদ।

নিহত জিতু পার্শ্ববর্তী হাসানগঞ্জ গ্রামের শামসুল ইসলাম ভুট্রর মেয়ে এবং স্থানীয় শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী।

বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, "দীর্ঘদিন থেকেই জিতু নানা বাড়ি থাকতো। তার মা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। নানা বাড়িতে নানা-নানি ছাড়া আর কেউই থাকেন না। ঘটনার সময় টিউবওয়েল মিস্ত্রি নানা তার নিজ কাজে সকালেই বাড়ি থেকে বের হয়ে যায়। সেসময় জিতু শয়ন ঘরে শুয়ে ছিল। নানি পাশের বাড়িতে গেলে জিতু ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্নহত্যা করে"। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা