সারাদেশ

মাইক্রোবাস চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: বয়স্ক ভাতা তুলতে গিয়ে মাইক্রোবাস চাপায় ইছহাক মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২১জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইছহাক মোল্লার বাড়ি ওই উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামে। তিনি বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ঘোনাপাড়া কৃষি ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাটিয়াপাড়া থেকে চালকসহ মাইক্রোবাসটিকে আটক করে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা