সারাদেশ

রাজবাড়ীতে ১৩ দফা নিষেধাজ্ঞা

রাজবাড়ী প্রতিবেদক : করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। এ সময় ১৩ দফা নির্দেশনাও দেওয়া হয়। সোমবার (২১জুন) থেকে (২৮ জুন ) দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

রোববার (২০ জুন) বিকালে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল আল মামুন বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাসূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ৮৬ শতাংশ, রাজবাড়ী পৌরসভার ৩৬ শতাংশ এবং পাংশা পৌরসভার ৪০ শতাংশ করোনায় আক্রান্ত।

রাজবাড়ীর ভেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ার কারণে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভাশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা