সারাদেশ

কিশোর গ্যাংয়ে’র ৯ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার একটি চিহ্নিত ‘কিশোর গ্যাংয়ে’র ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ছয়টি এসএস পাইপ ও তিনটি বিশেষ ধরনের ছুরি জব্দ করা হয়।

রোববার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), আমিজ উদ্দীন জনি (২৭), মো. বাবু (২০), ইকবাল হোসেন (১৯),আরিফ হোসেন (২৬) ও মো. রবিন(১৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুইজনের নাম প্রকাশ করা হয়নি।

রোববার (২০ জুন) দিবাগত রাত আড়াইটায় র‍্যাব-১১ এর উপ-পুলিশ কমিশনার (এএসপি) মো. সম্রাট তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

তিনি জানান, আটককৃত এসব তরুণ-কিশোর ‘হোসেন গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তারা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী ও ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা