সারাদেশ

লাশ শনাক্ত করতে গিয়ে মিললো কুকুর

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর মুখ বন্ধ করা এক প্লাস্টিকের বস্তা নিয়ে চলে মানুষের মধ্যে কৌতুহল।

রোববার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মুখ বন্ধ করা পচা দুর্গন্ধ যুক্ত প্লাস্টিকের বস্তায় মৃত ব্যক্তির মরদেহ আছে ভেবে শনাক্ত করতে গিয়ে মিললো মরা কুকুর।

উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে খাদে এই বস্তাটি দেখতে পায় স্থানীয়রা।

বস্তার ভেতরে কার লাশ তা দেখতে উৎসুক জনতার ভীড় জমে। অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ বস্তার মুখ খুলে দেখে ভেতরে মৃত পচে যাওয়া একটি কুকুর।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সড়কের পাশে বস্তাবন্দী পচে গলিত একটি মরদেহ পড়ে থাকার কথা জানায়। এই খবর পেয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের এক ডোমকে নিয়ে গলিত লাশটি উদ্ধার করতে যাই। সেখানে গিয়ে বন্ধ বস্তাটি খোলার পর দেখা যায় কয়েকদিন আগে মারা যাওয়া একটি কুকুর।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা