সারাদেশ

ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে গোসল করতে গিয়ে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা মানিকপুর গ্রামের নইরাভিটা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল শাকির নূর শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে আশামণি (৯), আয়েশা আক্তার (১০) নামে দুই শিশুসহ ৫-৬ জন শিশু গোসল করতে ডোবায় যায়। এক পর্যায়ে আয়েশা ও আশামণি পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা গিয়ে বাড়িতে খবর দেয়। এরপর এলাকার লোকজন ওই গভীর ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, মৃত অবস্থায় দুই শিশুকে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে আরও যে তিন শিশু ছিলো ওরা বয়সে আরও ছোট। সবাই মিলে সেখানে গোসল করতে গিয়েছিলো। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাননিউজ/জেআই/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা