সারাদেশ

কর্ণফুলীতে পণ্যবাহী লাইটার জাহাজডুবি

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী নদীর একটি ঘাটে ভেড়ানোর সময় আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়েছিল জাহাজটি।

সদরঘাট নৌ পুলিশের ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিল। ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তারা এখন নিরাপদে আছেন।

দুর্ঘটনার পর ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনায় এমভি রুহুল আমিন খানের বেশির ভাগ অংশই ডুবে আছে। ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা