সারাদেশ

গোপালগঞ্জে ৮০৭ পরিবার পাচ্ছে উপহার ঘর

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের ৮০৭টি গৃহহীন পরিবার আগামীকাল রোববার (২০ জুন) পাচ্ছে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ভূমিহীন ও গৃহহীন মানুষের মধ্যে এসব ঘর বিতরণ করবেন। গোপালগঞ্জ অংশে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের ৫টি উপজেলায় প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৮০৭টি ঘর বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে ৫৫৫ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৮১টি, কাশিয়ানীতে ১৩০টি, মুকসুদপুরে ১১০টি, কোটালীপাড়ায় ৩৪টি। এর প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্না ঘর, একটি বারান্দা ও একটি শৌচাগার। প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যয় ধরা হয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। বাকী ২৫২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

ইতিমধ্যে দ্বিতীয় পর্যায়ে নির্মাণকৃত ও হস্তান্তরযোগ্য এসব ঘর পরিদশর্ন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুর রহমান। প্রধানমন্ত্রীর ঘর বিতরণ অনুষ্ঠান সফল ভাবে শেষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ ওসমান গণি।

তিনি বলেন, এর আগে আশ্রয়ণ প্রকল্প-১ এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ৮৪৮টি পরিবার নিজেদের একটি স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছেন। প্রকল্প-২ এ পাচ্ছে আরও ৮০৭টি ঘর। যারা বাকী আছেন তাদেরও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন আন্তরিক ভাবে কাজ করছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা