সারাদেশ

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: নিহত ১, আহত ৩৫

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরবর্তীতে কুমিল্লা মেডিকেল ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক স্থানে এই ঘটনা ঘটে।

এসময় ট্রাকে থাকা অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছে। তবে ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নয়ন মিয়া(৪৯), মদিনা(২৭), তিশামনি(৬), রিনা(৩৭), সাইদুর রহমান(৫২)। তারা সবাই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা। বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাইদুর রহমান নামের একজন জানান, চট্রগ্রামের পীরবাবা মাইজভান্ডারি যাচ্ছিলাম। সবাই দিনমজুর হওয়ায় অর্থ সাশ্রয় করতে শুক্রবার ট্রাক রিজার্ভ করে ৪৩জন মাইজভান্ডারি রওয়ানা দেই। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত ও আহত হয়েছেন প্রায় ৩৫জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, নিহতের মরদেহ ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে ৷ নিহত নারীর পরিচয় ট্রাকে থাকা অন্যরা জানাতে পারেনি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা