সারাদেশ

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্য। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো: মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে শেরপুর থানার নয়াপাড়া পুকুরপাড় ও ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার মা-বাবা হোটেলের সামনে থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, রংপুরের বীরভদ্র গ্রামের হোসেন আলীর ছেলে আইনুল ইসলাম আয়েন (৪৫), পাবনার দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে হেলাল উদ্দিন (৪৮) ও বগুড়ার নয়াপাড়া পুকুরপাড়ের হায়দার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৩৪)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও উদ্ধারকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা