সারাদেশ

আক্রান্ত ছাড়িয়েছে ৪ হাজার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ২০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪,০১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া আরোগ্য লাভ করেছেন ৩৬৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন ।

শুক্রবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ২৭০ টি রিপোর্টে নতুন করে এ ২০ জন করোনায় শনাক্ত হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ০৮ জন, সরাইল উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০১ জন, আখাউড়া উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও নবীনগরে ০১ জন।

এ পর্যন্ত জেলায় ৪,০১০ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ১,৭৭৫ জন, আখাউড়া উপজেলায় ২৮৮ জন, বিজয়নগর উপজেলায় ১২৫ জন, নাসিরনগর উপজেলায় ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫১৫ জন, সরাইল উপজেলায় ২০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৬৫ জন ও কসবা উপজেলায় ৩৭৮ জন। সুস্থ হয়েছেন ৩৬৯১ জন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৮৪৫১ জন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা