সারাদেশ

'৩৫ লাখ মেট্রিকটন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার'

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিক টন খাদ্য শস্য ধারণ ক্ষমতার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ৩০ টি পেরি সাইলো একনেকের বৈঠকে পাশ হয়েছে। বিভিন্ন জেলায় ৫টি সাইলো নির্মাণে টেন্ডারের জন্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ লক্ষ ৫হাজার মেঃ টন ধারণ ক্ষমতার আধুনিক ষ্টীল সাইলো নির্মাণাধীন প্রকল্প পরির্দশনকালে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণসহ ভর্তুকী ও প্রণোদনার ব্যবস্থা করছে সরকার।

সরকারি খাদ্য গুদামে চুক্তি অনুযায়ী মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী মিল মালিকরা খাদ্য গুদামে চাল সরবরাহ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর মিলনায়তনে বোরো সংগ্রহ অভিযানের বিষয়ে চাতাল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, জেলা প্রশাসাক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আধুনিক ষ্টীল সাইলো নির্মাণাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, জেলা খাদ্য কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীসহ খাদ্য অধিদপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা