সারাদেশ

আধিপত্য বজায় রাখতে চা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার : ন্যাশনাল টি কোস্পানীর অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কতৃত্ব বিস্তার করা নিয়ে শ্রমিকদের ২ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন ও সাধারণ সম্পাদক কমল কুড়াইয়ার মধ্যেকার বিরোধের জের ধরে গত ১৪ জুন সকাল ৮টায় চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে দেশীয় অস্ত্র তীর-ধনুক দা, লাঠি নিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ ও উত্তেজনার কারণে বাগানে ২ দিন যাবত কাজ বন্ধ রয়েছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার কেজি গ্রীন লিফ বিনষ্ট হয়েছে বলে জানা যায়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

ওইদিন সকাল ৮টায় চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে এবং কর্মকর্তা-কর্মচারীদের কারখানার ভেতরে প্রবেশ করতে বাঁধা দেয়।

একইভাবে ১৫ জুন সকালেও শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কমলগঞ্জ থানা পুলিশ উত্তেজনা সৃষ্টিকারী উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে উভয়কেই কাজে যোগদানের আহবান জানান।

ন্যাশনাল টি কোম্পানীর পাত্রখোলা চা বাগানের সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, এখন চা পাতা উৎপাদনের ভরা মৌসুম চলছে। গত ২দিন বাগানে শ্রমিকরা কাজ না করায় ফ্যক্টরীতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রীণ লিফ বিনষ্ট হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষাধিক টাকা।

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-র এজিএম কাম পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক শামছুল ইসলাম সেলিম মুঠোফোনে বলেন, আসলে বাগান ব্যবস্থাপনার কোনো সমস্যা নয়। মূলত চা বাগান পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছে। বিরোধের কারনেই বাগানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা