সারাদেশ

দুই বেয়াইয়ের দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বেয়াইয়ের দ্বন্দ্বে জিহাদ (৩২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় মালু মিয়া নামে এক বেয়াইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল সোয়া ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। তিনি মালু মিয়ার বেয়াই ইব্রাহীমের গৃহকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কাশিনগরের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া। সম্প্রতি নিপার সাথে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এই নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার প্রবাসে থাকা সেলিমের সাথে মুঠোফোনে স্ত্রী নিপার তর্কবিতর্ক হয়। তর্কবিতর্ক চলাকালে সেলিম তার স্ত্রী নিপাকে বলে, তোমার বাবা মাদক ব্যবসায়ী। একথা নিপা তার বাবা ইব্রাহীমকে জানালে তার লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে হামলা করে।

মঙ্গলবার সকালে ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজনের উপর হামলা করে। এনিয়ে গ্রামের সড়কে দুই বেয়াইয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইব্রাহীমের পক্ষের জিহাদ মিয়া ছুরিকাহত হলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের সার্জারি বিভাগে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইব্রাহীম মিয়ার বেয়াই মালু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা