সারাদেশ

বিয়ের চতুর্থ দিনেই লাশ, স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার: বিয়ের ৪র্থ দিনের মাথায় মেহেদীর রঙ না মুছতেই মিলল নববধূ রিতুর (১৯) লাশ। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন ) সকালে সাভারের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত নববধূ আশুলিয়ার খেজুরটেক এলাকার আবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় আলহাজ্বী জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অপর দিকে নিহতের স্বামী অভিযুক্ত রুবেল আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে ।

নিহতের ফুপাতো ভাই নাঈম ইসলাম জানান, শুক্রবার (১১ জুন) রিতুর সাথে রুবেলের বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ মঙ্গলবার সকালে রুবেলের পরিবার থেকে জানানো হয় মিতু অসুস্থ্য ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে গেলে তার মরদেহ দেখতে পায় স্বজনা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তারা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা