সারাদেশ

সেই শিশুর লাশ মিললো সেপটিক ট্যাংকে

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ঘর থেকে চুরি হওয়া আড়াই বছরের শিশু মনীষার লাশ মিললো তার মামা বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে রোববার শিশুটিকে বাবা-মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় চুরে করে দুর্বৃত্তরা। মনীষা সরকার একই গ্রামের প্রদীপ সরকার ও বীণা সরকারের ছোট মেয়ে।

মুকসুদপুর থানার পরদির্শক মো. আবু বকর মিয়া জানান, মনীষাদের পাশের বাড়ি তার মামা তারাপদ সরকারের। সকালে তারাপদ সরকারের মেয়ে বাসনা সরকার টয়লেটের পাশে একটি ছুরি পড়ে থাকতে দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমানকে জানায়। খবর পেয়ে পুলিশের ওই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে মনীষার মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, মনীষার শরীরে কোন জখমের চিহ্ন নেই। ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে অথবা ট্যাংকের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।

থানার পরদির্শক মো. আবু বকর মিয়া বলেন, নিখোঁজের ঘটনায় সোমবার রাতে মনীষার বাবা প্রদীপ সরকার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাকু ও কাঁচি উদ্ধার করা হয়েছে।

মনীষার মা বীণা সরকার জানান, রোববার রাতে তিনি ও তার স্বামী একটি খাটে মনীষাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। অন্য খাটে তার বড় মেয়ে পিয়াসা ছিল। রাত ২টার দিকে উঠে তিনি মনীষাকে বিছানায় পাননি। এসময় ঘরের বেড়া কাটা ছিল। তাদের ধারণা, বেড়া কেটে শিশু মনীষাকে চুরি করেছে দুর্বৃত্তরা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা