সারাদেশ

সাতক্ষীরায় করোনার রেকর্ড শনাক্ত ১০৩

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা : সীমান্ত জেলা সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে ১৮৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ। যা জেলায় একদিনে সর্বোচ্চ হার।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনেও করোনা সংক্রমণের হার আরও ঊর্ধ্বগতি হয়েছে। এলাকায় দ্রুত করোনা রোগী শনাক্তের জন্য সোমবার থেকে সীমান্তবর্তী সব উপজেলায় র্যাপিড টেস্ট চালু করা হয়েছে। জেলায় এখনো কোনো ভারতীয় ধরনের করোনা রোগী পাওয়া যায়নি। আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে, সোমবার (৭ জুন) রাতে ও মঙ্গলবার (৮ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরও পাঁচজন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা