সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের রেল সেবা দ্রুত চালু ও হেফাজতের শীর্ষ দুই নেতাসহ জড়িতদের গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জেলা ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (০৮ জুন) বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম রক্ষা করবে স্বয়ং আল্লাহতালা নিজেই। কোন মৌলবাদী ইসলামী দল নয়। অবিলম্বে আইন করে সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানি মূলক বক্তব্য দিয়ে আইনশৃংখলার অবনতি ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপরীতে পরিণত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং আগামী ২০ জুনের মধ্যে রেল সেবা চালু না করলে জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে রেল পথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বক্তারা আরও বলেন, জেলা হেফাজতের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ শীর্ষ হেফাজত নেতাদের গ্রেফতার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জাতীয় সম্পদ সংস্কার এবং একই সাথে আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সকল বিষয় তদন্তপূৃর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান।

জলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান,জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট.মোঃ নাসির মিয়া, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান,রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি কমরেড সামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান, কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা