সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: পৌরসভার মেয়রের ঐকান্তিক চেষ্টায় চারদিনে শহরের জলাবদ্ধতার একমাত্র কারণ কোদালীছড়ার প্রায় শতভাগ কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এই কাজে মেয়রকে সার্বিক সহায়তা করেছেন পৌরসভার কাউন্সিলরগণ।

গত বৃহস্পতিবার শেষরাতে পৌর এলাকায় অতিবর্ষণ হলে শহরের বৃষ্টির পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়। মূলত কচুরিপানার স্তুপ থাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। ফলে পৌরসভার নিচু এলাকার কিছু ঘরবাড়িতে পানি ওঠে যায়।

জনদুর্ভোগ লাগব করতে শুক্রবার সকাল থেকে পৌরসভার মেয়র ফজলুর রহমান কচুরিপানা পরিষ্কার করতে পৌর পরিষদ নিয়ে কাজে নেমে পড়েন। প্রতিদিন প্রায় ত্রিশজন শ্রমিক কোদালীছড়ার আজমেরু থেকে অফিসবাজার পর্যন্ত ছড়ার কচুরিপানা পরিষ্কার কাজে অংশ নেয়।

এ সময় মেয়রের সাথে উপস্থিত থেকে তদারকি কাজে সহায়তা করেন পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেন, জালাল আহমদ, ফয়ছল আহমদ, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, সালেহ আহমদ পাপ্পুসহ পৌরসভার সুপারভাইজার আব্দুল মতিন।

পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, ছড়ার প্রায় শতভাগ পরিষ্কার হয়ে গেছে। তবে ছড়াটি নিয়মিত তদারকি না করলে আবারও কচুরিপানায় ভরে যেতে পারে। তাই এখন থেকে নিয়মিত দেখভাল করা হবে।

তিনি জানান, মৌলভীবাজারের সাংসদ নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানসহ সকলের সহযোগিতায় আপাতত এ কাজটি সম্পন্ন হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা