সারাদেশ

ভারতীয় টাপেন্টাডলসহ আটক দুই ভাই

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী শহরে দেহ তল্লাশি করে আপন দুই ভাইয়ের শরীর থেকে ২১৬ টি ভারতীয় নেশার ট্যাবলেট ‘টাপেন্টাডল’ উদ্ধার করেছে পুলিশ । এ সময় তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৭ জুন) সকালে নিষিদ্ধ মাদকপণ্য রাখা ও বিক্রি আইনে থানায় মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রোববার (৬ জুন) রাতে রাজশাহী মেডিকেলের আউটডোরের দক্ষিণপ্রান্তের মাইক্রোস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফারুক (৩০) ও হামিম (২৭) একই এলাকার মোকসেদ আলীর ছেলে।

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ভারতে তৈরি টাপেন্টাডল ট্যাবলেট ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হওয়ায় সরকার সম্প্রতি এই ট্যাবলেট বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনকে অর্থদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় শখের বশে বিপুলসংখ্যক পাখি শিকার করে স্থানীয়দের হাতে অবর...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা