সারাদেশ

আলোচিত দুই নেতা হেফাজতের নতুন কমিটিতে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহ এই দুই নেতা হেফাজতের নতুন কমিটিতে এবারও থাকছেন।

সোমবার (৭ জুন) সকালে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলামকে মহাসচিব করে হেফাজতে ইসলামের ৩৮সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে ব্রাহ্মণবাড়িয়ার দুই আলোচিত নেতাও স্থান পেয়েছেন। এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে ওই পদে পুনর্বহাল এবং জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহকে প্রথম সদস্য হিসেবে রাখা হয়েছে।

এদিকে, ২৬-২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় প্রধান হোতা হিসেবে মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এই দুই জনকে প্রধান আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। কিন্তু মামলাটি এখনো নথিভুক্ত না করায় জেলা শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেন সরকার দলীয় নেতাকর্মীরা।

হেফাজতের এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তি। তাণ্ডবের ঘটনার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠার পর মাওলানা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহ এক প্রকার আত্মগোপনে রয়েছেন।

হেফাজতের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী গত বছরের ১৮ সেপ্টেম্বর মারা যান। এরপর নানান আলোচনার মধ্যে ১৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে বাবুনগরীকে আমির করে হেফাজতের ১৫১ সদস্যের কমিটি গঠিত হয়। ১৫১ সদস্যের ওই কমিটিতে আহমদ শফীর অনুসারীরা কেউ জায়গা পাননি।

তবে নতুন কমিটি গঠনের ছয় মাস পার হওয়ার আগেই নরেন্দ্র মোদির সফর কেন্দ্রিক বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনার পর পুলিশি অভিযানে চাপে থাকা হেফাজতের সেই কমিটি এ বছরের ২৫ এপ্রিল রাতে বিলুপ্ত ঘোষণা করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা