সারাদেশ

চুরি হওয়া শিশুটি ফিরে পেলো মায়ের কোল

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহমদ মেডিকেল নামের একটি প্রাইভেট ক্লিনিক থেকে চুরি হওয়া ৪১ দিনের শিশু ওবায়েদকে অবশেষে পাওয়া গেছে।

রোববার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলের পাশ থেকে নূর-জাহান নামের এক কলেজ শিক্ষার্থী শিশুটিকে পেয়ে সদর মডেল থানায় নিয়ে আসেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম শিশুটির মা সাবিনা আক্তারের কাছে হস্তান্তর করেন। এর আগে রোববার দুপুর দেড়টার দিকে নবীনগর উপজেলার সদরের আহমদ মেডিকেল থেকে শিশুটি চুরি হয়। শিশু ওবায়েদ নবীনগর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া এলাকার কাউসার মিয়ার ছেলে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিকেলে শিশুটিকে জেলা শহরের হালদারপাড়ায় একটি স্কুলের পাশে পড়ে থাকতে দেখে কলেজ শিক্ষার্থী নূর-জাহান তাকে উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন নূর-জাহান। পরে কনস্টেবল তানিয়াকে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চুরি হওয়া শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে নূর-জাহান খুবই খুশি হয়েছে৷ এমন একটি মানবিক কাজের সাথে জড়িত হয়ে সে খুব আনন্দিত।

নিখোঁজ ও শিশু হস্তান্তর বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, দুপুরে সাবিনা আক্তার শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। পরে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাম কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারী উধাও। পরে রাতে জেলা শহর থেকে শিশুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা