সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রান্নাঘরের আগুনে পুড়ে ১০টি গবাদি পশুর মৃত্যসহ ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

আগুনে ৪টি ঘরে থাকা খাবার, কাপড়-চোপড় আসবাবপত্রসহ সবকিছু পুড়ে পথে বসেছে দুটি পরিবার। বৃহস্পতিবার রাত ১টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারের আতাউর রহমান ও আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু, ৭টি ছাগলসহ আসবাবপত্র পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা একেবারে পথে বসে গেছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহিদুর রহমান বলেন, আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিনা। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও আমাদের জানানো হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অবগত করেছেন। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা